শীতকালে বেশি বিয়ে হয় কেন?
May 3, 2026
শীতকালে বেশি বিয়ে হয় কেন?
শীতকে বলা হয় বিয়ের মৌসুম। কারণ শীতকাল এলেই বিয়ের ধুম পড়ে যায়। প্রতিবছর শীতে নিশ্চয়ই অনেকগুলো করে বিয়ের দাওয়াত পেয়ে থাকেন? একটু ভেবে বলুন তো, শীত এলেই কেন চারপাশে বিয়ের এত আয়োজন? এভাবে ভেবে দেখেননি? তাহলে জেনে নিন-
ছুটি: ডিসেম্বর মাসে ছেলেমেয়েদের বার্ষিক পরীক্ষার শেষে স্কুল বন্ধ থাকে। এসময় তাদের সঙ্গে ছুটি মিলিয়ে বড়রাও সহজে বেড়াতে যেতে পারেন। আর এই সুযোগেই সব আত্মীয়-পরিজন একত্রিত হতে পারেন। বছরের অন্যান্য সময় সবাইকে একত্রে পাওয়া এমন সহজ হয় না। তাই বিয়ের জন্য বেশিরভাগ মানুষ শীতকালই বেছে নেন।